মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় নদীতে নিখোঁজ আলমগীরের মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

শনিবার সকালে চৈতারচর এলাকায় রজতরেখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর (৪৬) সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।

যেভাবে সংঘর্ষ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চ নিহত হন এবং এক শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও স্প্লিন্টারের আঘাতে আহত হন। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫-২০ জন চৈতারচর এলাকার নদী সাঁতরে পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে যাওয়ার চেষ্টা করেন। বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও মাঝ নদীতে তলিয়ে নিখোঁজ হন আলমগীর।

নিহত সেলিমের পিতার মামলা, গ্রেপ্তার ৫:
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন শনিবার বেলা পৌনে ১টায় জানান, সংঘর্ষের ঘটনায় নিহত সেলিম মোল্লার পিতা আমিনুল ইসলাম মোল্লা শুক্রবার রাতে বাদী হয়ে  মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় এজাহার নামীয় আসামী ৬৫ জন। এদিকে মামলার আগেই সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি শুটার গান, ২৩ রাউন্ড তাজা গুলি ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন