মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ক্ষেতেরপাড়া কাজিরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ক্ষেতেরপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে মো. আলী আকবর (৪৭) ও আতাউর রহমানের ছেলে মো. জেবু বেপারী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী অভিযান পরিচালনা করেন। এ সময় আলী আকবরের বসতঘর থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।##
শেয়ার করুন