স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসেন পলাশের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পৃথকভাবে ইউনিয়নের কালিঞ্জিপাড়া ও দক্ষিণ কাজী কসবা এলাকায় এ নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হোসেন পলাশ বলেন, স্থানীয় মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে রামপালের উন্নয়নে কাজ করতে চান তিনি।
শেয়ার করুন