মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জ  পল্লী বিদ্যুৎ সমিতি  টঙ্গীবাড়ি জোনাল অফিসের ডিজিএম  হযরত আলীকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর অফিস সিপাহীপাড়ায় এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী।  এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী সমিতি মুন্সীগঞ্জ সদর জোনাল অফিসের  ডিজিএম প্রকৌশলী মোঃ এনামুল হক,  শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম , মদন গোপাল সাহা; লৌহজং জোনাল অফিসের ডিজিএম  নিশিথ কুমার কর্মকার,  সিরাজদিখান জোনাল অফিসের খন্দকার মাহমুদুল হাসান ও  ডিজিএম (টেকনিক্যাল)  প্রকৌঃ হারুন-অর-রশিদ  সহ অন্যরা।

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়ার একাংশ।
শেয়ার করুন