স্টাফ রিপোর্টার :  মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়নের বালুর চর যুবসমাজের উদ্যোগে সোমবার বিকালে মাদক বিরোধী   প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান  আহসান উল্লাহ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। এতে গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আলম মোল্লা, গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুক্তার হোসন ভূইয়া, দেলোয়ার হোসেন সিকদার, রাসেল মেম্বার, মামুন মেম্বার, পিন্টু প্রধান, রব ঠাকুর, রায়হান শেখ, খোকন কাজী, সাঈদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী নূর ও মোফাজ্জল।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন