মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ অভির (১৯) নামের এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ​বৃহস্পতিবার (৪ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী অভির গোয়ালীমান্দ্রা গ্রামের কাহিন হোসেনের ছেলে।
​থানা পুলিশ সূত্রে জানা গেছে, লৌহজং থানার এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ছামিউলের বাড়ির সামনের রাস্তায় আসামীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন