সংবাদ শিরোনাম :
Logo রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশের নির্বাচনী মতবিনিময় Logo পদ্মা সেতুর ৯ নম্বর পিলারে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত, পরিচয় মেলেনি Logo তরুণ উদ্যোক্তা মাসুদের নতুন শোরুম উদ্বোধন Logo গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেপ্তার Logo লৌহজংয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo লেখক ও বিজ্ঞানী পূরবী বসুর গল্প Logo মোল্লাকান্দিতে সংঘর্ষে মৃত্যু বেড়ে ২, নদীতে ভেসে উঠল নিখোঁজ আলমগীরের মরদেহ Logo মুন্সীগঞ্জে অঘটন: মোহামেডানকে হারিয়ে দিল রহমতগঞ্জ! Logo শেখ হাসিনার আমলে শত শত কোটি টাকা পাচার হয়েছে: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo পালিয়ে গিয়েও দেশকে শান্তিতে থাকতে দিচ্ছেন না হাসিনা, লুটের টাকায় দিল্লি-আমেরিকায় বাড়ি বানিয়েছেন তার লোকেরা: লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

লেখক ও বিজ্ঞানী পূরবী বসুর গল্প

মুন্সীগঞ্জ বিক্রমপুরের সন্তান

মাহবুব আলম জয় :এই ইতিহাসের এই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন বর্তমানের অন্যতম লেখক পূরবী বসু। তিনি একাধারে বিজ্ঞানী, গল্পকার ও প্রাবন্ধিক। তিনি ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলা সদরের মালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর গল্প প্রবন্ধাবলি ও বিবিধ রচনা নারী-ভাবনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় ঋদ্ধ। তার বাবা শহরের জনপ্রিয় একজন চিকিৎসক ছিলেন বলে জানা যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করেছেন ফার্মেসিতে অনার্সসহ স্নাতক পর্যায়ের শিক্ষা। তারপর বিদেশ যাত্রা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া ও ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে লাভ করেছেন যথাক্রমে প্রাণ-রসায়নে এম.এস ও পুষ্টিবিজ্ঞানে পিএইচডি। বিজ্ঞানচর্চা তাঁর পেশা। নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা ও কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনায় কেটেছে বেশ কিছুকাল। অজস্র গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে সারা বিশ্বের নানা নামি জার্নালে। দীর্ঘ বিদেশবাসের পর দেশে ফিরে এসেছিলেন এক বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে। দেশের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক-এ স্বাস্থ্য বিভাগের পরিচালকও ছিলেন পরবর্তীকালে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল্থ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। তার লেখায় আধুনিকতার ছোঁয়া ফুটে উঠেছে। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে এই কৃতি সন্তান লেখালেখীতেও হয়েছেন সফল মানুষ। তাঁর সাহিত্যকর্মের জন্যে ২০০৫ সালে অনন্যা ও ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান পূরবী বসু। জানা যায় তার বর্তমান বইয়ের সংখ্যা ৪০টির ও অধিক।তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’ অবিনাশী যাত্রা’ আমার এ দেহখানি, প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং নারী দীপাবলী। তিনি যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

 শনিবার (১৪ নভেম্বর ২০২৬ ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই গুণী বিজ্ঞানী ও কথাসাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর প্রয়াণে দেশের সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু।

ব্যক্তিগত জীবনে এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  বিজ্ঞান ও গবেষণায় তার কাজ, বাংলা সাহিত্যে তার অবদান সব মিলিয়ে পূরবী বসু আমাদের জন্য রেখে গেছেন সমৃদ্ধ এক উত্তরাধিকার। তার বই ও গবেষণাকর্মের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁকে চিনবে।  মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কৃতি সন্তান এই লেখিকা ও বিজ্ঞানী বেঁচে থাকবেন মানুষের  ভালোবাসায়।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশের নির্বাচনী মতবিনিময়

লেখক ও বিজ্ঞানী পূরবী বসুর গল্প

প্রকাশের সময় : ০১:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬