সংবাদ শিরোনাম :
Logo স্বেচ্ছা রক্তদাতারা জাতির বীর, সম্মাননা দিয়ে তাদের ঋণ শোধ হয় না: কোয়ান্টামের আয়োজনে জবি উপাচার্য Logo আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মোল্লাকান্দি, নিহত ১ Logo গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের যোগদান Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মোল্লাকান্দি, নিহত ১

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আবারও উত্তেজনা। আধিপত্য বিস্তার আর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর গ্রামে এ সংঘর্ষে সেলিম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত সেলিম মোল্লার মরদেহ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং বিএনপি নেতা রহিম মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন চলছিল। দুজনই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

গত সপ্তাহের সংঘর্ষের জেরেই বৃহস্পতিবার ভোরে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই থেমে থেমে ককটেলের বিকট শব্দ আর গুলির আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি সাধারণ মানুষ। পরে সংঘর্ষ চরডুমুরিয়া থেকে সামারচরসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

স্বেচ্ছা রক্তদাতারা জাতির বীর, সম্মাননা দিয়ে তাদের ঋণ শোধ হয় না: কোয়ান্টামের আয়োজনে জবি উপাচার্য

আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মোল্লাকান্দি, নিহত ১

প্রকাশের সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬