স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের রামপালের এলাকার পানাম পুলঘাটায় আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে মেডিসিন, গাইনি ও নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। এ সময় এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
আয়াত মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা. নাজমুল হাসান বলেন, অবহেলিত, দরিদ্র ও দুস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। একটি সুস্থ ও সবল বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।
শেয়ার করুন
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 








