সংবাদ শিরোনাম :
Logo মুন্সীগঞ্জে অঘটন: মোহামেডানকে হারিয়ে দিল রহমতগঞ্জ! Logo শেখ হাসিনার আমলে শত শত কোটি টাকা পাচার হয়েছে: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo পালিয়ে গিয়েও দেশকে শান্তিতে থাকতে দিচ্ছেন না হাসিনা, লুটের টাকায় দিল্লি-আমেরিকায় বাড়ি বানিয়েছেন তার লোকেরা: লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo মধুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: পতিত ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না ; শাপলা চত্বরের ঘটনার বিচার হবে — মুন্সীগঞ্জে সালাহউদ্দিন আহমদ Logo শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু Logo ৮৯ বছর পর খুলছে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় সিন্দুক, কী আছে ভেতরে? Logo চাঁদা না পেয়ে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা-লুটপাট, আতঙ্কে পরিবার, গ্রেফতার ১ Logo স্বেচ্ছা রক্তদাতারা জাতির বীর, সম্মাননা দিয়ে তাদের ঋণ শোধ হয় না: কোয়ান্টামের আয়োজনে জবি উপাচার্য Logo আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মোল্লাকান্দি, নিহত ১ Logo গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

৮৯ বছর পর খুলছে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় সিন্দুক, কী আছে ভেতরে?

প্রায় ৯ দশক ধরে তালাবদ্ধ পড়ে থাকা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর লোহার সিন্দুক অবশেষে খোলা হচ্ছে। ভারতের ঝাড়খন্ডের গিরিডিতে তার স্মৃতিবিজড়িত বাড়ি ‘শান্তি নিবাস’-এ রাখা এই সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছে ঝাড়খন্ড হাইকোর্ট।

গত ১৮ নভেম্বর বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় এই সম্মতি দেন। আদালত বলেছে, শুধু বিজ্ঞানীদের জন্য নয়, পুরো মানবজাতির স্বার্থেই এখন সিন্দুকটি খুলে দেখা উচিত। একই সঙ্গে শান্তি নিবাস ভবনটি সংস্কার ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে হলফনামা জমা দিতে বলা হয়েছে।

১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই শান্তি নিবাসেই মারা যান জগদীশ চন্দ্র বসু। তার মৃত্যুর পর বাড়িতে থাকা সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও চাবি পাওয়া যায়নি। সেই থেকে ৮৯ বছর ধরে বন্ধ রয়েছে সিন্দুকটি।

প্রায় ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া এই সিন্দুক নিয়ে রহস্যের শেষ নেই। অনেকের ধারণা, এর ভেতরে থাকতে পারে বসুর গবেষণার গুরুত্বপূর্ণ নথি, দলিল বা অমূল্য ঐতিহাসিক উপকরণ। তবে ভেতরে আসলে কী আছে, তা এখনো কেউ জানে না।

এই প্রথম নয়, এর আগেও সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০২ সালে গিরিডি জেলা প্রশাসন চেয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে সিন্দুকটি খুলতে। কিন্তু তিনি গিরিডিতে যেতে না পারায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে আবার উদ্যোগ নেওয়া হলেও তা আর সফল হয়নি।

দীর্ঘদিন ধরে স্থানীয় বিজ্ঞানপ্রেমী ও বিভিন্ন সংগঠন সিন্দুকটি খোলার দাবি জানিয়ে আসছিল। এবার আদালতের অনুমতিতে সেই দাবি পূরণ হতে যাচ্ছে।

গিরিডিতে স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ বলেন, প্রায় ২০ বছর ধরে তারা এই ঐতিহাসিক ভবনটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন। সিন্দুক খোলার অনুমতি পেয়ে তারা আনন্দিত। এর মাধ্যমে দীর্ঘদিনের রহস্য উন্মোচিত হতে পারে।

জীবনের শেষ দিকে হাওয়া বদল ও স্বাস্থ্যগত কারণে নিয়মিত গিরিডিতে আসতেন জগদীশ চন্দ্র বসু। ১৯৩০ সালের পর থেকে পূজার ছুটিতে প্রায়ই এই বাড়িতে থাকতেন তিনি। এখানে বসেই চালিয়ে গেছেন বিজ্ঞানচর্চা।

প্রায় ৪ একর জমির ওপর বাড়িটির মালিক ছিলেন তার পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র। পরে তার স্ত্রী বাড়িটি বিক্রি করে দেন। ১৯৯৭ সালে তৎকালীন বিহার সরকার ভবনটি অধিগ্রহণ করে। ২০০০ সালে ঝাড়খন্ড রাজ্য গঠনের পর ভবনটি নতুন রাজ্যের অধীনে আসে। বর্তমানে এটি জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত, একাংশে রয়েছে জাদুঘর।

উল্লেখ্য, জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে। বেতার তরঙ্গ, উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে তার গবেষণা বিশ্ববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এখন সবার প্রশ্ন একটাই — ৮৯ বছর পর সিন্দুক খুললে কী মিলবে? বসুর অমূল্য গবেষণার দলিল, নাকি অন্য কোনো বিস্ময়? উত্তর মিলবে সিন্দুক খোলার পরই।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে অঘটন: মোহামেডানকে হারিয়ে দিল রহমতগঞ্জ!

৮৯ বছর পর খুলছে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় সিন্দুক, কী আছে ভেতরে?

প্রকাশের সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬