সংবাদ শিরোনাম :
Logo রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশের নির্বাচনী মতবিনিময় Logo পদ্মা সেতুর ৯ নম্বর পিলারে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত, পরিচয় মেলেনি Logo তরুণ উদ্যোক্তা মাসুদের নতুন শোরুম উদ্বোধন Logo গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেপ্তার Logo লৌহজংয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo লেখক ও বিজ্ঞানী পূরবী বসুর গল্প Logo মোল্লাকান্দিতে সংঘর্ষে মৃত্যু বেড়ে ২, নদীতে ভেসে উঠল নিখোঁজ আলমগীরের মরদেহ Logo মুন্সীগঞ্জে অঘটন: মোহামেডানকে হারিয়ে দিল রহমতগঞ্জ! Logo শেখ হাসিনার আমলে শত শত কোটি টাকা পাচার হয়েছে: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo পালিয়ে গিয়েও দেশকে শান্তিতে থাকতে দিচ্ছেন না হাসিনা, লুটের টাকায় দিল্লি-আমেরিকায় বাড়ি বানিয়েছেন তার লোকেরা: লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মোল্লাকান্দিতে সংঘর্ষে মৃত্যু বেড়ে ২, নদীতে ভেসে উঠল নিখোঁজ আলমগীরের মরদেহ

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় নদীতে নিখোঁজ আলমগীরের মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

শনিবার সকালে চৈতারচর এলাকায় রজতরেখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর (৪৬) সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।

যেভাবে সংঘর্ষ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চ নিহত হন এবং এক শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও স্প্লিন্টারের আঘাতে আহত হন। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে এক পক্ষের ১৫-২০ জন চৈতারচর এলাকার নদী সাঁতরে পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে যাওয়ার চেষ্টা করেন। বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও মাঝ নদীতে তলিয়ে নিখোঁজ হন আলমগীর।

নিহত সেলিমের পিতার মামলা, গ্রেপ্তার ৫:
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন শনিবার বেলা পৌনে ১টায় জানান, সংঘর্ষের ঘটনায় নিহত সেলিম মোল্লার পিতা আমিনুল ইসলাম মোল্লা শুক্রবার রাতে বাদী হয়ে  মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় এজাহার নামীয় আসামী ৬৫ জন। এদিকে মামলার আগেই সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি শুটার গান, ২৩ রাউন্ড তাজা গুলি ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশের নির্বাচনী মতবিনিময়

মোল্লাকান্দিতে সংঘর্ষে মৃত্যু বেড়ে ২, নদীতে ভেসে উঠল নিখোঁজ আলমগীরের মরদেহ

প্রকাশের সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬