স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার তরুণ উদ্যোক্তা মিজানুর রহমান মাসুদের নতুন ফ্যাশন হাউস এলিয়েন লাইফস্টাইল এর শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাদারীপুরের শিবচর পৌরসভার ৭১ নম্বর রোডে শোরুমটির উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সেরাজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ আলম। পরে কেক কাটা ও ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরার জমজম টাওয়ারের তৃতীয় তলায় এলিয়েন লাইফস্টাইল এর যাত্রা শুরু হয়। ফ্যাশনসচেতন ক্রেতাদের চাহিদা বিবেচনায় রুচিশীল ও আধুনিক পোশাক সরবরাহের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হোসেন খান, শিবচর পৌর মার্কেটের সভাপতি লোকমান হোসেন খান, ব্যবসায়ী তানজিল হোসেন খান, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বাবা হাজী নুরুল হক সরদার, শাহ আলম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মিজানুর রহমান মাসুদের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নয়াকান্দি গ্রামে। তাঁর বাবার নাম হাজী নুরুল হক সরদার।
উদ্যোক্তা মিজানুর রহমান মাসুদ বলেন, ছোটবেলা থেকেই নিজের কিছু করার স্বপ্ন ছিল। অন্যের অধীনে কাজ না করে নিজে কিছু করার পাশাপাশি কয়েকজন মানুষের কর্মসংস্থান তৈরির চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সফল হয়েছি। বর্তমানে আমার দুটি শোরুম রয়েছে। এ দুটি প্রতিষ্ঠান মিলিয়ে ২০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে।’
প্রতিষ্ঠানের পণ্যের মান ও গ্রাহকসেবা প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদনের চেষ্টা করি। পাশাপাশি দামের সঙ্গে মানের সমন্বয় রেখে পণ্যের গুণগত মান বজায় রাখাকে গুরুত্ব দিই।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 














