সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি 

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সমন্বিত অভিযান পরিচালনা সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিরকাদিম পৌরসভার উদ্যোগে শনিবার সকাল ১১টায়  বর্ণাঢ্য র‌্যালি  হয়েছে।

 র‌্যালিটি পৌরসভার  উত্তর রামগোপালপুর ছৈয়ালবাড়ি থেকে শুরু হয়ে মিরাপাড়া জামে মসজিদ হয়ে দক্ষিণ কালিন্দীপাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে দক্ষিণ কালিন্দীপাড়া জামে মসজিদের সন্নিকটে স্তূপকৃত আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান ।

 ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি 

প্রকাশের সময় : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬