স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। সদর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
সোমবার বেলা ১১ টায় এসময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: সোহেল, রামপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আলী আজগর বেপারী, প্যানেল চেয়ারম্যান মো: কাজী ফুলন, ইউপি সদস্য আব্দুল করিম,আবু সাইদ সানি ও সিপাহীপাড়া বাজার কমিটির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার কারণে এলাকায় দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছিল। বিভিন্ন সময়ে এ সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ময়লার স্তুপ অপসারণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 









