স্টাফ রিপোর্টার: এসএসসি ১৯৮২ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা বাংলাদেশ থেকে আগত এসএসসি ১৯৮২ বন্ধুরা সাথে মিলিত হয়ে আনন্দ উচ্ছ্বাস ও প্রাণের বন্ধনে আবদ্ধ হন। এতে রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী বিভিন্ন পেশার বন্ধুরা একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, কাজল, নির্মল, পাপন, ফরিদ, ইকবালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 















