স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের করে বিশৃঙ্খলা করার সময় তুহিন (৩০) নামে এক যুবককে এক বছর কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় জনতা মাদক সেবনরত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে তাৎক্ষণিকভাবে মেবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান। আদালত অভিযুক্তকে এক বছর কারাদণ্ড দেয়।
মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: জয়নাল আবেদিন জানান, সিপাহীপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তুহিন (৩০) মুন্সীগঞ্জের ভাসানচর এলাকার মো: শহীদুল্লাহর ছেলে। জানা গেছে, এর আগে তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সে জামিনে বের হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 









