স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের রিকাবীবাজার এলাকায় ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে তোলা অবৈধ ফুটবপাত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান।
শনিবার সকাল ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত ও ড্রেন দখল করে স্থাপন করা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। ফলে পথচারীদের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।
অভিযান চলাকালে ইউএনও মো: মাসুদুর রহমান বলেন, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে সড়কের ড্রেনও দখল করে রেখেছিলেন কিছু ফুটপাত ব্যবসায়ী। তাদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেননি। তাই জনস্বার্থে এবং চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি জায়গা দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অভিযানে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 









