সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

রক্তদানে প্রয়োজন সামাজিক সচেতনতা

-অধ্যাপক ডা. এ কে আজাদ খান

স্টাফ রিপোর্টার:  রক্তদান করলে রক্তদাতার কোনো ক্ষতি হয় না। তাই রক্তদানে উদ্বুদ্ধ করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডায়াবেটিক।সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। মঙ্গলবার (২৩ মে ২০২৩) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠনকোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, দেশে রক্তের চাহিদা পূরণে রক্তদাতা বৃদ্ধি করতে হবে। কীভাবে আহ্বান জানালে রক্তদাতা বৃদ্ধি হবে- তা নিয়ে প্রয়োজনে সামাজিক গবেষণা চালাতে হবে। সামাজিক অনুষ্ঠানে এর গুরুত্ব তুলে ধরতে হবে। তাহলেই সবার মধ্যে রক্তদানের আকুলতা সৃষ্টি হবে। অনুষ্ঠানে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বার দানে সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন নানা বয়সী নারী-পুরুষ প্রায় তিনশ রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।এতে  কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন  এম রেজাউল হাসান।

এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ১০বারের রক্তদাতা হুমায়রা তাবাসসুম ইকরা এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়ায় আক্রান্ত আসিফা আহসান।  এসময় স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

প্রসঙ্গত, স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতেই নিয়মিত এমন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে কোয়ান্টাম। আমাদের দেশে প্রতি বছর ৮ থেকে ১০ লাখইউনিট রক্ত চাহিদা রয়েছে। এ চাহিদার আট ভাগের এক ভাগ পূরণ করছে কোয়ান্টাম।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

রক্তদানে প্রয়োজন সামাজিক সচেতনতা

প্রকাশের সময় : ১০:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩