সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুলের নির্বাচনী মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভূঁইয়া মো. কামরুজ্জামান কামরুলের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ভূঁইয়া মো. কামরুজ্জামান কামরুল বলেন, রামপাল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন নতুন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন,  জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী ভূঁইয়া মো. কামরুজ্জামান কামরুলের কাছে তাদের প্রত্যাশার কথা জানান। সভাটি প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বের মধ্য দিয়ে শেষ হয়।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

রামপালে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুলের নির্বাচনী মতবিনিময় 

প্রকাশের সময় : ০৯:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬