মো. শওকত হোসেন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে গাঁওদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গাঁওদিয়া ১নং সরকারি বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম এ লতিফ ঢালী, উপজেলা যুবদলের আহ্বায়ক
হাজী মুক্তার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. তানভীর আহমেদ অভি,।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, তাঁর রাজনৈতিক দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।#
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
-
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: - প্রকাশের সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ১ বার পঠিত
শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














