স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বাজার চৌরাস্তা সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে এ সমস্যা সমাধানে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন সমাজসেবক মুন্সীগঞ্জ সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি এই সংস্কার কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাতায়াতে বিঘ্ন ঘটত। বিষয়টি স্থানীয়দের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।জনদুর্ভোগ লাঘবে মোহম্মদ হোসেন পুস্তি নিজ অর্থায়নে প্রায় এক কিলোমিটার ড্রেন সংস্কার ও পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। ড্রেন সংস্কারের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই সমস্যার কারণে বাজারে আসা-যাওয়া এবং দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। ড্রেন সংস্কারের ফলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমে গেছে। তারা এ উদ্যোগের জন্য মোহাম্মদ হোসেন পুস্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে সঙস্কার কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি, হাতিমারা
বাজার কমিটির উপদেষ্টা মো: মাইনুদ্দিন হোসেন পুস্তি, বাজার কমিটির সভাপতি মো: মানির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 









