সংবাদ শিরোনাম :
Logo গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের যোগদান Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন 

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. জাহাঙ্গীর ফরাজী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসযোগে ঢাকা থেকে এসে তিনি জামালদী বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে নেমে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাহাঙ্গীর ফরাজী উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মৃত নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি সম্ভবত ওভারব্রিজে না উঠে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর জখম হয়।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
ট্যাগস :

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ১০:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬