সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

আমেরিকা প্রবাসীর জমির বাউন্ডারি ভেঙে ফেলার অভিযোগ

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি॥
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আমেরিকা প্রবাসী বোনের জমির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ফ্রান্স প্রবাসী নজরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে।

গতবুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়, ইট দিয়ে পাকা বাউন্ডারি ওয়ালের পাশের জায়গা গর্ত করা হয়েছে। গর্তের উপরে বাউন্ডারি ওয়ালের ইট ভাঙ্গা পড়ে রয়েছে।স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের কাছ থেকে জানাযায় এবার নিয়ে একই বাউন্ডারী তিন দফা ফ্রান্স প্রবাসী নজরুল ইসলাম তালুকদারের ভাড়া করা লোকজন ভাঙচুর করেছে।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, পাউলদিয়া মৌজায় আর এস ৪৩০দাগের ১০৫ শতাংশ জমি মালিক হালিমা খাতুন (৭৮)। সে পরিবারসহ আমেরিকা থাকার কারনে বিগত দুই বছর ধরে সেই স¤পত্তি তার নাতি সিয়াম বেপারী (২০) দেখাশোনা করেছে। হালিমা খাতুনের ভাই ফ্রান্স প্রবাসী নজরুল তালুকদার (৬০) এর হুকুমে লায়লা বেগম (৩২), বাবুল (৪০), আমজাদ (৪৮), লিটন (৩০), রাজু (৫০)সহ আরো কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে ১৮ শতাংশ জমির চার পাশে ইটের দেয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে সিয়াম বেপারী ও তার চাচাতো ভাই মিথুন বেপারী (১৯), নির্মল (৫৫) সেখানে গিয়ে দেয়াল ভঙতে নিষেধ করলে অভিযুক্তরা তাদেরও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাড়ায়ে দেয়।এছাড়া ফ্রান্স প্রবাসী নজরুল তালুকদার আমেরিকা প্রবাসী হালিমা খাতুনের পরিবারকে টেলিফোনে মেরে ফেলার হুমকি দমকি ও দেয় প্রতিনিয়ত।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

আমেরিকা প্রবাসীর জমির বাউন্ডারি ভেঙে ফেলার অভিযোগ

প্রকাশের সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩