সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

মহাবিপদ সংকেতের আওতায় যেসব জেলা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। শুক্রবার দিবাগত রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়ে ‘মোখা’ শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এসব জেলায় ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের বায়ুচাপের পার্থক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

মহাবিপদ সংকেতের আওতায় যেসব জেলা

প্রকাশের সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩