সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

হাতিমারা বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কার করে দিলেন মোহাম্মদ হোসেন পুস্তি 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বাজার চৌরাস্তা সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে এ সমস্যা সমাধানে  ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন সমাজসেবক মুন্সীগঞ্জ সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ  হোসেন পুস্তি। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি এই সংস্কার কাজের উদ্বোধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাতায়াতে বিঘ্ন ঘটত। বিষয়টি স্থানীয়দের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।জনদুর্ভোগ লাঘবে মোহম্মদ হোসেন পুস্তি নিজ অর্থায়নে প্রায় এক কিলোমিটার ড্রেন সংস্কার ও পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। ড্রেন সংস্কারের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই সমস্যার কারণে বাজারে আসা-যাওয়া এবং দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। ড্রেন সংস্কারের ফলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমে গেছে। তারা এ উদ্যোগের জন্য মোহাম্মদ হোসেন পুস্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে সঙস্কার কার্যক্রম উদ্বোধনের  সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি, হাতিমারা

 বাজার কমিটির উপদেষ্টা মো: মাইনুদ্দিন হোসেন পুস্তি, বাজার কমিটির সভাপতি মো:  মানির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

হাতিমারা বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কার করে দিলেন মোহাম্মদ হোসেন পুস্তি 

প্রকাশের সময় : ০৩:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬