সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গণসচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে এবং এডিস মশার বংশবিস্তার ঠেকাতে এই সচেতনতামূলক অভিযানের ডাক দেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে সর্বসাধারণের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। র‍্যালি শেষে লার্ভা ধ্বংসকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ বা মশক নিধন স্প্রে দিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা। নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ কিংবা যেকোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই সচেতন হলে এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখলে খুব সহজেই ডেঙ্গু মুক্ত সমাজ গঠন করা সম্ভব। ##
মো. শওকত হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ) থেকে:
শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬