সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

মুন্সীগঞ্জে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে ইউএনও

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের রিকাবীবাজার এলাকায় ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে তোলা অবৈধ ফুটবপাত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো:  মাসুদুর রহমান।

শনিবার সকাল ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত ও ড্রেন দখল করে স্থাপন করা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। ফলে পথচারীদের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।

অভিযান চলাকালে ইউএনও  মো:  মাসুদুর রহমান বলেন, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে সড়কের ড্রেনও দখল করে রেখেছিলেন কিছু ফুটপাত ব্যবসায়ী। তাদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেননি। তাই জনস্বার্থে এবং চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি জায়গা দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অভিযানে  পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

মুন্সীগঞ্জে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে ইউএনও

প্রকাশের সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬