মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মো. আনোয়ার হোসেন এ সহায়তা সামগ্রী বিতরণ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৫ মে উপজেলার হলদিয়া ও কুমারভোগ ইউনিয়নের রানীগাঁও, শিমুলিয়া ঘাটে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য পরিবার প্রতি ২ বান ঢেউটিন, নগদ ৬,০০০ টাকা, শুকনো খাবারের প্যাকেট এই সহায়তা প্রদান করা হয়।#
শেয়ার করুন
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 













