সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এতে সভাপতিত্ব করেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার সঞ্চলনা করেন উপজেলা সমন্বয়কারী শিলা আক্তার৷
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, সুবিধা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, মহিলা কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, স্থানীয় এনজিও কর্মকর্তা অজিত কুমার তালুকদার, মো. হায়দার হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু সহ স্থানীয় এনজিও কর্মকর্তা।
ইউএনও বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটোখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি করা গেলে আদালতের ওপর চাপ কমবে এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির আরও শক্তিশালী হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন আদালত গঠিত হয়। গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ##

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশের সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬