সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা

মো. শওকত হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ) থেকে:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত রুরাল গ্রামীণ পাইপড ওয়াটার স্কিম-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের নুরপুর গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
প্রকল্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, এই প্রকল্পের মাধ্যমে ৩০০টি পরিবার সরাসরি আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে। এটি কেবল একটি পানির লাইন সংযোগ নয়, এটি ৩০০টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, মা-বোনদের সুপেয় পানির কষ্ট লাঘব এবং একটি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার বলিষ্ঠ পদক্ষেপ। আর্সেনিকযুক্ত দূষিত পানির কারণে আমাদের যে স্বাস্থ্যঝুঁকি ছিল, আজকের এই উদ্বোধনের মাধ্যমে তার অবসান ঘটতে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহআলম শিকদার, সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান, উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহেল, উপজেলা জাসাসের সদস্য সচিব হাজী ইকবাল হোসেন বেপারী প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সাফল্য কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশল সৈয়দ কামরুল ইসলাম জানান, প্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটিতে ১ লাখ লিটার বিশুদ্ধ পানি ধারণ ক্ষমতা নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ থাকবে। প্রকল্পের মাধ্যমে শহরের মতো সাপ্লাইয়ের পাইপ লাইনে নুরপুর, ফলপাকর, কালুরগাঁও গ্রামের ৩০০ পরিবার এখন থেকে সুপেয় ও নিরাপদ পানির সুবিধা পাবেন। ##

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা

প্রকাশের সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬