সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়ালো

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে।  গত ২৬ জুন‌ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

যান চলাচল শুরু থেকে ১২ মে পর্যন্ত সর্বমোট ১০ মাস ১৭ দিন দিনে সেতুতে এ টোল আদায় হলো। এ পর্যন্ত সেতু পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যান চলাচল। এতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। অন্য যানবাহনের পাশাপাশি এবারের ঈদুল ফিতরে গেলো ২০ এপ্রিল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গনমাধ্যমকে জানান, এখন পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি ও জাজিরা প্রান্ত থেকে ২৪ লাখ ৪৪ হাজার ৯৭০টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। শিগগির সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে টোল আদায়। যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়া এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়ালো

প্রকাশের সময় : ০৪:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩