সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

মোখার কারণে ৬ শিক্ষা বোর্ডের দুদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে ছয়টি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের আগামী রোববার (১৪ মে) ও পরদিন সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পাঁচটি শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটি সংশোধন করে এখন নতুন সিদ্ধান্তের কথা জানাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ও পরশু যে ছয়টি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। অর্থাৎ করে নতুন করে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষাও স্থগিত হলো।

সব শিক্ষা বোর্ড নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মোখার জন্য চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানদের অনুরোধ করা হয়েছিল।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

মোখার কারণে ৬ শিক্ষা বোর্ডের দুদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩