সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

লৌহজংয়ে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযান: নারীসহ ৬ মাদক কারবারি আটক, বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার গোয়ালীমান্দ্রা বেদেপল্লীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে আটককৃতরা হলেন— মো. আশাদুল (২০), রাকিজুল (৩০), মোছাঃ তাসলিমা আক্তার (৪০), শাকিনুর (২৬), লিমা বেগম (২২) এবং লামিয়া (২০)। আটককৃত সকলেই লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বাসিন্দা।
​টাস্কফোর্স সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোয়ালীমান্দ্রা বেদেপল্লীতে এই চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
​অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান,
​লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, ​সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, ​র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ,​শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, ​বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, পদ্মা উত্তর থানার ওসি আক্তার হোসেন। ​অভিযানটিতে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।
​কর্তৃপক্ষ জানায়, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অনুযায়ী তাৎক্ষণিকভাবে চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে দুটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। ##

মো. শওকত হোসেন, লৌহজং

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

লৌহজংয়ে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযান: নারীসহ ৬ মাদক কারবারি আটক, বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬