সংবাদ শিরোনাম :
Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় Logo লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়  Logo শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন জাকির হোসেন  Logo ডেঙ্গু সচেতনতায় মুন্সীগঞ্জে আলোচনা সভা Logo রাজনীতিতে অশনি সংকেত 

৯৫ পুড়িয়া হেরোইনসহ লৌহজংয়ে মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ পুড়িয়া হেরোইনসহ মো. সজিব (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার গাঁওদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সালাম বেপারীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদুল রহমান সঙ্গীয় ফোর্সসহ গাঁওদিয়া এলাকার ইউপি সদস্য তবারক ঢালীর বাড়ির সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সজিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
​লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।##

শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ

৯৫ পুড়িয়া হেরোইনসহ লৌহজংয়ে মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১০:২১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬