সংবাদ শিরোনাম :
Logo চাঁদা না পেয়ে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা-লুটপাট, আতঙ্কে পরিবার, গ্রেফতার ১ Logo স্বেচ্ছা রক্তদাতারা জাতির বীর, সম্মাননা দিয়ে তাদের ঋণ শোধ হয় না: কোয়ান্টামের আয়োজনে জবি উপাচার্য Logo আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মোল্লাকান্দি, নিহত ১ Logo গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের যোগদান Logo মিরকাদিমে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন বিতরণ Logo লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা Logo রামপালে আয়াত মেডিকেল সেন্টারের উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন কমিটি সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. আশিক Logo মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়

চাঁদা না পেয়ে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা-লুটপাট, আতঙ্কে পরিবার, গ্রেফতার ১

রিয়াদ হাসান

দাবি করা চাঁদার বাকি টাকা না দেওয়ায় মুন্সীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোনিয়া জাহান শহরের ইদ্রাকপুর এলাকার সাতুল হেরা বালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে অসুস্থ মাকে ক্লিনিক থেকে দেখে বাড়ি ফেরার পথে রবিন, আশিকসহ ১০-১৫ জনের একটি দল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নিজের ও ছেলের জীবনের ভয়ে তিনি তখন তাদের ১০ হাজার টাকা দিতে বাধ্য হন।
কিন্তু বাকি টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দলটি। বুধবার রাতে তারা আবার বাড়িতে এসে হুমকি দিয়ে জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় সোনিয়া জাহান সদর থানায় অভিযোগ করলে পুলিশ আশিক নামে একজনকে গ্রেপ্তার করে।
এর জেরে বৃহস্পতিবার সকালে রবিনসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আবার তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা ঘরের জানালা, আসবাবপত্র ও আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি আইফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির সামনে রাখা তার কলেজপড়ুয়া ছেলে সিয়ামুছ সাকিবের মোটরসাইকেলও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়।
সোনিয়া জাহান বলেন, “চাঁদার বাকি টাকা দিতে অস্বীকার করায় তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”
তিনি জানান, মূল অভিযুক্ত রবিন নয়াগাঁও গ্রামের মো. আলী দেওয়ানের ছেলে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, “যারা হামলা করেছে তারা নেশাগ্রস্ত কিশোর গ্যাং। অভিযোগ পেয়ে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।”
ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষিকা ও তার পরিবারের সদস্যরা।

শেয়ার করুন
ট্যাগস :

প্রকাশের সময় : ০২:১৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬